ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

দিনদুপুরে আ.লীগ নেতার ভাইকে কুপিয়ে হত্যা

সাভারের আশুলিয়ায় রুবেল মন্ডল নামের এক ব্যক্তিকে দিনদুপুরে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামের দেউন এলাকা থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রুবেল মন্ডল পাড়াগ্রামের দেউন এলাকার মো. নায়েব আলী মন্ডলের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রুহুল আমিন মন্ডলের ছোট ভাই।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসী একটি নির্জন জায়গায় রুবেলের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তারা আরও জানান, রুবেল সকালে এলাকায় ঘোরাফেরা করলেও এরপর থেকে আর তাকে দেখা যায়নি। দুপুরে হঠাৎ তার মরদেহ পাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড, তা নিয়ে কেউ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন আমাদের মাতৃভূমিকে বলেন, রুবেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

দিনদুপুরে আ.লীগ নেতার ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:২৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫