বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রাঙ্গামাটি অফিসে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে আজ বুধবার দুপুরে জেলা বিআরটিএ অফিসে এই অভিযান পরিচালনা করা হয় বলে বাসসকে জানিয়েছেন দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেন।
অভিযান চলাকালে বিআরটিএ এর বিভিন্ন নথি পর্যালোচনা করা হয় এবং একই সময়ে সেবাগ্রহীতাদের সাথে কথা বলে বিআরটিএ সেবা কার্যক্রম নিয়ে আলোচনা করেন দুদক কর্মকর্তারা।
দুদকের সহকারী পরিচালক আরো জানান, বিভিন্ন অনিয়ম ও সেবা গ্রহণে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে জানান তিনি। বিভিন্ন অফিসে নিয়ম অনুযায়ী সকল সেবা গ্রহীতাদের সেবা প্রদান নিশ্চিতে এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি।
রাঙামাটি প্রতিনিধি 

























