ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

ঠাকুরগাঁও সীমান্তে ৪ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত এলাকার ভারতের ভেতর থেকে তাদের আটক করা হয়। আজ দুপুর ১টার দিকে ঢাকা পোস্টকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মেদ।

আকটকৃত দুই যুবক হলেন, ওই উপজেলার জিয়াবাড়ী মড়লহাট এলাকার আনসারুল হকের ছেলে শামিম হোসেন (৩৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল ইসলাম (৩০)। বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় ও বিজির বরাতে জানা গেছে, আজ সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৪ বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে যায় ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর টিমগাঁও বিএসএফ ক্যাম্প। আটককৃতরা মাদক ও গরু চোরাকারবারী সঙ্গে জড়িত বলে জানা যায়।

এবিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় ৪ জনকে আটক করা হয় বলে আমি খবর পেয়েছি। আটককৃতরা আগে থেকে ভারতে ছিল। সম্ভবত তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল। আজ সকালে কাটাতারের বেড়া দিয়ে বাংলাদেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। আমরা আটককৃতদের ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ঠাকুরগাঁও সীমান্তে ৪ বাংলাদেশি আটক

আপডেট সময় ০৩:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫