চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আজ ৬ মে অনুষ্ঠিত হলো ‘আম সম্মেলন ২০২৫’। ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলার প্রায় ৩৫০ জন আম উদ্যোক্তা অংশ নেন। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌফিক আজিজ।বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক শহীদুল হক হায়দারী শহিদ মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটির সেক্রেটারি ইসমাইল খান শামীম। এছাড়াও বক্তব্য দেন ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবীব। বক্তারা জানান, ২০২৪ সালে বাংলাদেশ থেকে প্রায় ১,৩০০ মেট্রিক টন আম ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। তবে রপ্তানির সম্ভাবনা বাড়লেও কীটনাশকের অবশিষ্টাংশ, আধুনিক প্যাকেজিং, হ্যান্ডলিং সমস্যা, এবং শীততাপ নিয়ন্ত্রিত গুদাম ও পরিবহনের ঘাটতি—বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বক্তারা রপ্তানিমুখী জোন চিহ্নিতকরণ, প্রশিক্ষিত রপ্তানিকারক তৈরি, আধুনিক প্যাকিং হাউস স্থাপন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন। আম উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মেলন রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনে একটি মাইলফলক হয়ে উঠবে।
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো আম সম্মেলন
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৮:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- ৬৯৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























