ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

হরিপুরে এনসিপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

‎‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জাতীয় নাগরিক পার্টির আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব এবং জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ’র উপর গাজীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে হরিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (০৬ মে) বিকাল ৫:০০ ঘটিকায় হরিপুর উপজেলার মেইন গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । সংগঠক হিসেবে নেতৃত্ব প্রদান করেন এম এইচ মোকারব হায়দার কাঞ্চন, আরাফাত হোসেন বুলবুল, মো. মতূর্জা আলম সোহেল রানা ও বাহাদুর । উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রধান গেটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এম,এইচ মোকারব হায়দার কাঞ্চন বলেন সন্ত্রাসীদের কোন দল বা  রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, প্রশাসনের নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে হবে, প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, হরিপুরে দুর্নীতির হাত বদল হয়েছে কিন্তু দুর্নীতি ধারার কোন কিছু পরিবর্তন হয়নি। তিনি আরো বলেন হাসনাত আব্দুল্লাহ আমাদের দেশের সম্পদ শুধু এনসিপির সম্পদ না এ সম্পদকে আমরা কখনো হারিয়ে যেতে দেব না। ৩০ মিনিট ধরে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ স্থায়ী ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের

হরিপুরে এনসিপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৮:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫