সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বাংলাদেশের হার দিয়ে সিরিজ শুরু প্রোটিয়াদের বিপক্ষে

ছেলেদের পাশাপাশি বাংলাদেশের নারী ক্রিকেটাররাও ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং আজ (মঙ্গলবার) থেকে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে। যেখানে হার দিয়ে সিরিজ শুরু করল স্বাগতিকরা। প্রথমে ব্যাট করতে নেমে সুমাইয়া আক্তারের ৫২ রানে ভর করে ১৭৯ রানের সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ। যা প্রোটিয়া ইমার্জিং দল ৫ উইকেটে পেরিয়ে গেছে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। ৪৭.৫ ওভারে অলআউট হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭৯ রান। সুমাইয়া ৭৩ বল মোকাবিলায় ৬টি চারের বাউন্ডারিতে ৫২ রান করেন।

এ ছাড়া শারমিন সুলতানা ৩৪ ও ইশমা তানজিম করেন ২৯ রান। প্রোটিয়াদের পক্ষে ডেলমার্ট টাকার তিনটি এবং লুয়ান্ডা এনজুজা ও গান্ধি জাফতা দুটি করে উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে সফরকারী আফ্রিকান মেয়েরা ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। তাদের পক্ষে ফায়ে টনিক্লিফ ১১৮ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। ৫০ রান করে অপরাজিত ছিলেন এলিজ মারি মার্ক্স। এ ছাড়া ২৪ রান আসে টাকারের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে ফারিহা তৃষ্ণা ও স্বর্ণা আক্তার দুটি করে এবং সানজিদা আক্তার একটি উইকেট শিকার করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের হার দিয়ে সিরিজ শুরু প্রোটিয়াদের বিপক্ষে

আপডেট সময় ০৭:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫