সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নতুন অধিনায়ক তাহলে কে? ইংল্যান্ড সফরেই কি শেষ হচ্ছে রোহিত অধ্যায়

বাজে ফর্মের কারণে ইংল্যান্ড সিরিজে ভারতকে নেতৃত্ব দিতে রাজি ছিলেন না রোহিত শর্মা। খেলতেও চাননি। তার সেই দাবি না মানা হলেও, ইংল্যান্ড সিরিজ থেকেই রোহিতের উত্তরসূরি বেছে নেওয়ার কাজ শুরু হয়ে যেতে পারে। কোচ গৌতম গম্ভীরর চাওয়া, রোহিতের পরিবর্তে একজন তরুণ ক্রিকেটার।

শুবমান গিল পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন। এই তালিকায় আছন ঋষভ পান্তও। ইংল্যান্ড সিরিজে জাসপ্রীত বুমরাহকে যে সহ-অধিনায়ক করা হবে না, তা ইতোমধ্যেই ঠিক হয়ে গেছে। যিনি সেই দায়িত্ব পাবেন, তিনি পরবর্তী অধিনায়ক বলে মনে করা হচ্ছে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক গণমাধ্যম বলেছে, ‘নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হচ্ছে। স্কোয়াড সাজানোর আগে ভবিষ্যৎ এবং ধারাবাহিকতার কথা মাথায় রাখা হবে।’

‘কোচ গম্ভীর এমন ক্রিকেটারদের চান যারা লম্বা সময় ধরে খেলতে পারে। এত গুরুত্বপূর্ণ সিরিজে সহজেই কোনও সিদ্ধান্ত হয়তো নেওয়া হবে না। আগের দুই সিরিজ ভারতের ভালো যায়নি। তাই ইংল্যান্ড সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’

তবে শুবমান গিলকে নিয়ে সমস্যাও আছে। সম্প্রতি টেস্টে সে ধারাবাহিক নয়। চেতেশ্বর পূজারা যাওয়ার পর নিয়মিত তিন নম্বরে ব্যাট করেন গিল, তবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজে খুব একটা সফল হতে পারেননি।

গিল টেস্টে ১৮৯৩ রানের মধ্যে মাত্র ৬৪৯ রান করেছেন বিদেশের মাটিতে। ইংল্যান্ড সফরে তাই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে তার সামনে। নেতৃত্ব পেতে গেলে শুধু দক্ষতা নয়, ব্যাট হাতে ধারাবাহিক ভাবে রানও করতে হবে তাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন অধিনায়ক তাহলে কে? ইংল্যান্ড সফরেই কি শেষ হচ্ছে রোহিত অধ্যায়

আপডেট সময় ০৭:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫