রাজবাড়ীতে ৬ টি হতদরিদ্র পরিবারের মধ্যে বিণামূল্যে গাভী বিতরণ করেছে সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) নামে একটি এনজিও। মঙ্গলবার (৬ মে) দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে শহরের ১নং বেড়াডাঙ্গা এলাকায় শাপলা কিন্ডার গার্টেন স্কুলে প্রধান অতিথি হিসেবে এসব গাভী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক। এসময় কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ কুদরত আলী, সমপদের নির্বাহী পরিচালক মোঃ হেলাল উদ্দিন সরদার ও সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য নার্গিস বেগম উপস্থিত ছিলেন। সমপদের নির্বাহী পরিচালক মোঃ হেলাল উদ্দিন সরদার বলেন, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের ৬ টি হতদরিদ্র পরিবারের মধ্যে বিণামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। গাভী পালন করে তারা যাতে স্বাবলম্বী হতে পারেন এজন্য এর আগে এ ৬ টি পরিবারের ১২ জন সদস্যকে (স্বামী-স্ত্রী) গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে।
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে এনজিও সমপদের উদ্যোগে বিণামূল্যে গাভী বিতরণ
-
মোঃ হেলাল উদ্দিন সরদার রাজবাড়ী জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৭:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- ৭১৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























