ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়িতে বিনা ধান-২৫ এর মাঠ দিবস

জেলায় আজ বিনা উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটি বোরো ধানের জাত বিনা ধান-২৫ এর সাথে বিনা ধান-১২ ও ব্রি ধান-২৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন, প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার খাগড়াছড়ি সদর উপজেলার আপার পেরাছড়া এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর খাগড়াছড়ি উপ-কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

আরও বক্তব্য রাখেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচাক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা প্রমুখ।

মাঠ দিবসে বক্তারা বলেন, প্রায়োগিক পরীক্ষণ মাঠে বোরো ধানের জাত বিনা ধান-২৫ এর সাথে বিনা ধান-১২ ও ব্রি ধান-২৮ চাষ করা হয়। ফলাফল হিসেবে দেখা যায় বিনা ধান-২৫ এর ফলন সবচেয়ে বেশি হয়েছে যার হেক্টর প্রতি ফলন সাড়ে সাত মেট্রিকটন। তারা বোরো মৌসুমে কৃষকদের বিনা ধান-২৫ চাষের পরামর্শ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের

খাগড়াছড়িতে বিনা ধান-২৫ এর মাঠ দিবস

আপডেট সময় ০৬:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫