সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

সেরা ফিল্ডারের পুরস্কার পাবেন সোহান , বললেন কোচ

ক্রিকেটবিশ্বে বিভিন্ন দল অভ্যন্তরীণভাবে ক্রিকেটারদের পুরস্কৃত করে থাকে। বিশেষত ভালো ফিল্ডিংয়ের জন্য খেলা শেষে পুরস্কার দেয় একাধিক দেশ। এক সময় বাংলাদেশও টেস্ট ম্যাচ শেষে এই রীতি পালন করত। যা এখন অনেকটাই অতীত। ফিল্ডারদের পুরস্কৃত করার সেই নিয়ম এবার ফিরে এলো বাংলাদেশ ‘এ’ দলে। দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান কোচের কাছ থেকে সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন।

ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ খেলছে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে টাইগাররা। প্রথম ম্যাচের দারুণ ফিল্ডিংয়ের জন্য দলের কোচের থেকে পুরস্কার জেতেন সোহান। দলটিতে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন আশিক মজুমদার। তিনিই মূলত দলের সেরা ফিল্ডারদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন।

এই প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। আজ (মঙ্গলবার) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘আশিক আমাদের দেশের খুবই (ভালো) একজন…সে ফিল্ডিংটা দেখে। সে খুবই উন্নতমানের একজন কোচ। তার এরকম অনেক চিন্তা-ভাবনা নিজে থেকেই আসে। এতদিন সে বিভিন্নভাবে উজ্জীবিত করত দলকে। চকলেট, বিস্কুট কিংবা টাকা দিয়ে। সেরা ফিল্ডারের স্বীকৃতি ছেলেদের মোটিভেটেড করে।’

কোচ মিজানুর রহমান বাবুল আরও জানান, ‘এখানে আসার আগে দেখলাম সে একটা পয়সা দিয়ে মেডেল বানিয়ে এনেছে। এটা একটা সুন্দর মুহূর্ত, সেরা ফিল্ডার হলে তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে। একটা ছোট মেডেল যাই হোক না কেন, এটাও তো পুরস্কার। এই পুরস্কারটা নেওয়ার জন্য সবাই উদগ্রীব থাকে। এটা দলের মধ্যে খুব ভালো একটা পজেটিভ দিক। যার জন্য সবার মাঝে ভালো অনুভূতি তৈরি হয়।’

প্রসঙ্গত, গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়া কিউই ‘এ’ দল ১৪৭ রান তোলে। এনামুল হক বিজয় ও অধিনায়ক সোহানের চল্লিশোর্ধ রানের ইনিংসে ৭ উইকেটে জিতে স্বাগতিকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সেরা ফিল্ডারের পুরস্কার পাবেন সোহান , বললেন কোচ

আপডেট সময় ০৬:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫