ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা তথ্য, ব্যবস্থা নিচ্ছেন না কমিশনার রইচ উদ্দিন! বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী

মে মাসে কোন অনুষ্ঠান রাখেন না ওমর সানী

এক সময়ের জনপ্রিয় ও ব্যস্ত চলচ্চিত্র তারকা ওমর সানীর জন্মদিন আজ। ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ দিনটি উপলক্ষে তিনি বলেন, ‘আমার বাবা-মার কাছে আমি কৃতজ্ঞ। তাদের কল্যাণে আমি পৃথিবীতে আসতে পেরেছিলাম আল্লার রহমতে। এ মাসে একটা মিশ্র অনুভূতি কাজ করে আমার মধ্যে। এ মাসের ২৩ তারিখে আমার মা মারা গিয়েছেন। তাই এই মাসটা আমার জন্য দুঃখের। এই মাসেই আবার আমার জন্মদিন। তাই সুখেরও। এই মাসে কোনো পরিবারের অনুষ্ঠান রাখি না; রাখবো না। আমি যে পর্যন্ত বেঁচে থাকব।’

কাজের কথা জানিয়ে ওমর সানী বলেন, ‘পরিবার তো বাহিরে আছে, কথা হয়, দেখা হয়। সোশ্যাল মাধ্যমগুলো সেই সুযোগ করে দিয়েছে। আজ তাদের সাথে কথা হবে। এছাড়া আজকে বেশ কয়েক জায়গায় যাব। আড্ডা দিবো কাছের মানুষদের সঙ্গে।’

ভক্তদের কাছে ‘যারা ভালোবাসেন তার দয়া করে ভালোবেসে যাবেন’ বলে দাবি করেছেন ওমর সানী। ‘কুলি’খ্যাত এই নায়ক আরও বলেন, ‘মানুষের কাছাকাছি থাকতে চাই। দেশটাকে ভালোবাসতে চাই। দেশের ভালো মানুষগুলোকে নিয়ে কথা বলতে চাই। আমি সারাজীবন স্পষ্ট কথা বলেছি। সামনের দিনগুলোতেও সেইটা বলতে চাই। যারা বুঝার বুঝে নেবেন।’

দর্শক ও ভক্তদের উদ্দেশে ওমর সানী বলেন, ‘সবাই দোয়া করবেন আমার ও পরিবারের সবার জন্য। সবাই ভালোবাসায় রাখবেন, যেন সুস্থ থাকতে পারি।’

প্রসঙ্গত, ১৯৯২ সালে নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে রঙিন দুনিয়ায় পা রাখেন ওমর সানী। এরপর বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। জয় করেছেন রোমান্টিক ও অ্যাকশন হিরোর তকমাও। ২০০৩ সালে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় শুরু করেন। সেই সিনেমার নাম ছিল ‘ওর দালাল’। সিনেমাটির নায়ক ছিলেন শাকিব খান।

১৯৯৬ সালে অভিনেত্রী মৌসুমীকে ভালোবেসে বিয়ে করেন ওমর সানী। এখন শোবিজের অন্যতম সফল জুটি তারা। এই দম্পতির সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

মে মাসে কোন অনুষ্ঠান রাখেন না ওমর সানী

আপডেট সময় ০৪:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫