চাঁদপুরে সেনাবাহিনীর নেতৃত্ব গঠিত যৌথবাহিনির অভিযানে একটি ৯ এম এম পিস্তলসহ ৪ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবেদ হোসেন জানান, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ৫ মে দুপুর ২ ঘটিকায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার শাড়াসিয়া নামক স্থান থেকে একটি সক্রিয় ৯ এমএম পিস্তল এবং ৪ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্র এবং এ্যামুনিশন হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
শ্যামল সরকার,স্টাফ রিপোর্টার 






















