ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা অনিয়মের অভিযোগ বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য

হত্যা মামলার আসামিকেই কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রায়হান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি আলোচিত সলিট হত্যা মামলার প্রধান আসামি।
সোমবার (৫ মে) সকালে উপজেলার বল্লা ইউনিয়নের রামপুরের কুকরাইল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা বাদল মিয়া জানান, ভোর ৪টার দিকে মুন্না নামে এক যুবক তাকে খবর দেন যে রায়হানকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। এ খবর পেয়ে ছুটে আসি এবং আশপাশে খোঁজ করি। খোঁজাখুঁজির একপর্যায়ে কোকরাইল গ্রামের রিপনের পুকুরে রক্তাক্ত অবস্থায় তার ছেলের মরদেহ দেখতে পান।

নিহতের স্ত্রী শিল্পী জানান, আমার স্বামী রাত দুইটার দিকে ফোন দিয়ে বলে মুড়ি ভর্তার জন্য পেঁয়াজ মরিচ কেটে রেখ। পরে তিনি কিছুক্ষণ পরে বাড়িতে এসে কেটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়। সে সময় তিনি প্রচুর পরিমাণ মদপান অবস্থায় ছিলেন।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মকভাবে জখমকৃত রায়হান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে।

প্রসঙ্গত, নিহত রায়হান নিয়মিত মাদক সেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত ছিল। এছাড়া তিনি বহুল আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা অনিয়মের অভিযোগ

হত্যা মামলার আসামিকেই কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৩:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫