ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী
ইমামের মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের মসজিদের ইমাম ও ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা রইস উদ্দিনের (৩৫) মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী ছাত্র সংগঠনটির সদস্যরা।
সোমবার (৫ মে) সকাল ১০টা থেকে ইসলামী ছাত্র সেনা ভৈরব উপজেলার ব্যানারে উদ্যোগে শুরু হয়।

অবরোধের ফলে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পড়েছেন যাত্রীরা।

জানা যায়, গাজীপুরের ইমাম রইস উদ্দিনের হত্যাকারীদের শনাক্ত ও বিচারের দাবিতে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের সব সড়ক অবরোধের ঘোষণা দেয় সংগঠনটি।
কর্মসূচিতে নেতারা বলেন, ইমাম রইস উদ্দিনের খুনিদের ধরে দ্রুত বিচার করতে হবে। সুষ্ঠু বিচার করা না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।

জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগে রইস উদ্দিকে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়। ওইদিন রাত ৩টার দিকে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রইস উদ্দিন চাঁদপুরের মতলব থানার বাদশা মিয়ার ছেলে। তিনি হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী

ইমামের মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় ১২:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫