ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় এসআই কিবরিয়াসহ ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ১ লাখ ইয়াবা ও পিস্তল গায়েবের অভিযোগ নেতানিয়াহুর বদলে ‘কম ক্ষতিকর’ প্রধানমন্ত্রী চান গাজাবাসী বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত কুড়িগ্রামে ২ কোটি টাকার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে মামলা নিজ কার্যালয়েই মারধরের শিকার আইইডিসিআর পরিচালক স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনা, নিহত বেড়ে ৬৪ পঞ্চগড়ের ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, অভিযুক্ত ৩ কর্মচারী তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের কর নথি জব্দের নির্দেশ সিসিকে দুর্নীতির মহোৎসব, শত কোটি টাকার লুটপাটে জড়িত ১৪ কর্মকর্তা-কর্মচারী!

সাবেক পরিবহন নেতা এনায়েতের ১৯০ গাড়ি জব্দের নির্দেশ আদালতের

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর ১৯০টি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৪ মে) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।
খন্দকার এনায়েত উল্লাহ ও তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

এনায়েত উল্লাহর পরিবারের সদস্যরা হলেন-তার স্ত্রী নার্গিস সামশাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয় ও মেয়ে চাশমে জাহান নিশি।

দুদক তদন্ত দলের প্রধান উপপরিচালক মো. সাইফুজ্জামানের আদালতে দেওয়া আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন থেকে প্রতিদিন ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে তদন্ত করা হচ্ছে। এ ছাড়া, এনায়েত অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। আর তার নিজের নামে ও স্ত্রী, ছেলে, মেয়ের নামে প্লট, ফ্ল্যাট কিনেছেন বলে উল্লেখ করেন দুদক কর্মকর্তা।

তিনি বলেন, দুদক বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছে যে, তারা গাড়িগুলো অন্যত্র বিক্রি করে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন।
গত ১৪ জানুয়ারি এনায়েত ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে দুদক। ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় এসআই কিবরিয়াসহ ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ১ লাখ ইয়াবা ও পিস্তল গায়েবের অভিযোগ

সাবেক পরিবহন নেতা এনায়েতের ১৯০ গাড়ি জব্দের নির্দেশ আদালতের

আপডেট সময় ০৭:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫