ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

পল্লবীতে মাদকসহ আটক ২

রাজধানীর পল্লবী থানাধীন এলাকা থেকে ১০০ কেজি গাঁজা ও বহনকারী পিকআপভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো. সোহাগ সর্দার (২৮) ও মো. তাহিদ (২৬)।
রোববার (৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল শনিবার (৩ মে) রাত ৯ টা ৪৫মিনিটের দিকে পল্লবী থানাধীন কালশী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি-ওয়ারী বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল শনিবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক কারবারিরা পিকআপভ্যানসহ গাঁজা বিক্রির জন্য পল্লবী থানাধীন কালশী মোড় এলাকার রাইজিং কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি সোহাগ সর্দার ও তাহিদকে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটিও জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল জানিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

পল্লবীতে মাদকসহ আটক ২

আপডেট সময় ০২:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫