লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে নিজপাড়া গ্রামে সেফটি ট্যাংক শাটারিং খোলার সময় মারুফ হোসেন(১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আব্দুর রহিম(৩০) নামের অপর শ্রমিক আহত হয়েছে।
গতকাল শনিবার (৩ মে) সকাল ১০ টার দিকে সদরের মহেন্দ্রনগর এলাকার নিজপাড়ার বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মারুফ একই উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া ৬ নং ওয়ার্ডের আদুল খালেকের ছেলে।
এলাকাবাসি জানায়, লালমনিরহাট সদর উপজেলার নিজপাড়ার জহুরুলের বাড়িতে সকাল ১০ টার দিগে সেফটি ট্যাংকে সংস্কারের কাজ করতে শুরু করে শ্রমিক মারুফ ও আব্দুর রহিম। প্রথমে সেফটি ট্যাংকে শাটারিং খোলার জন্য নেমে পড়ে মারুফ হোসেন সেখানে অতিরিক্ত গ্যাস হওয়ার কারনে সে অসুস্থ হয়ে পরেলে কোন প্রকার সারা না পাওয়ায় অপর শ্রমিক আব্দুর রহিম ! মারুফকে উদ্ধারের জন্য ট্যাংকে ভিতর নামে এক পরজায় সেও অসুস্থ হয়ে পরে ও মারুফকে তুলতে না পেরে সে দ্রুত উপরে উঠে চিৎকার করলে এলাকার লোকজন এসে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে মারুফের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরনবী জানায় – সেফটি ট্যাংকে পড়ে এক জন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এটি একটি অসাবধনতা বা অজ্ঞতার কারণে হয়েছে। সেফটি টাংকি টি বেশ কয় মাস আগে তৈরি করা হয়। যার ঢাকনা টি লাগিয়ে রাখা ছিল এ কারনে ওখানে গ্যাস সৃষ্টি হয়েছিল। সেফটি ট্যাংকি টি তে নামার পূর্বে ঢাকনাটি খুলে রেখে ফ্যান দিয়ে বাতাসের ব্যবস্থা করে নামা উচিত ছিল বলে মন্তব্য করেন।
এ ব্যাপারে লাশ টি ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে ও একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানিয়েছে।
মো:আল -আমিন, লালমনিরহাট সদর প্রতিনিধি 



















