রংপুরের মিঠাপুকুর উপজেলার শ্রমিকলীগের আহবায়ক মোঃআনোয়ার হোসেন(মিলু)গংদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ বেলাল হোসেন নামে এক ব্যবসায়ী তিনি বলেন,আমার জমি জায়গা দখল করে নিয়েছিল তারা আমি একটি ইট ভাটার অংশীদারি ছিলাম দীর্ঘ ১০ বছর আমাকে আশপাশ যেতে দেয়নি বরঞ্চ আমাকে পথে বসিয়েছে এই ফ্যাসিস্টের দোসোররা।
সম্প্রতি মিঠাপুকুরে এক অনুসন্ধানীতে দেখা যায়,মোঃআনোয়ার হোসেন(মিলু)উপজেলা শ্রমিকলীগের আহবায়ক পাশাপাশি মিঠাপুকুরে আওয়ামী লীগের রাজনীতিতে যার প্রভাব ছিল চোখে পড়ার মতো তিনি বিগত ১৬ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রাথী হিসাবে নির্বাচন করেছেন। সম্প্রতি বহু আলোচিত মিঠাপুকুরে শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলার পলাতক আসামী তার সহযোগী হিসাবে মিঠাপুকুর থানা আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য লুৎফর রহমান, ১৬নং মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক ডেবিলহান্ট অপরেশন এ গ্রেফতার ও ডিডেনশন ভুক্ত রাষ্ট্র দ্রোহী আসামি মোঃ আলমগীর হোসেন, রংপুর জেলা ওলামা লীগের সদস্য মাওলানা সেরাজুল ইসলাম এখনো মিঠাপুকুরের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে এবং একটি ইটভাটার অংশীদারিত্ব দেয়নি পার্টনারকে বরং তার জমি জায়গা দখল করে নেওয়া হয়েছিল ব্যবসায়ী বেলালের নিকট থেকে। জুলুম বাজ সরকারের সহযোগী মিলু গং বল প্রয়োগ ক্ষমতার অপব্যবহার ও প্রতারনা ও ভুমি দখল করার অভিযোগ রয়েছে সম্প্রতি ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন এর নিকট ইটভাটা প্রতারণায় সর্বশ্রান্ত করে দিয়েছে।
স্থানীয় সুশীল সমাজের দাবি,স্বৈরাচারী ফেসিস্ট হাসিনার দোসোররা পূর্বেও বুক উঁচু করে বেড়াতো এবং জুলুম নির্যাতন চালাতো এখনো তাই করছে প্রশাসন নিচ্ছে না কেন ব্যবস্থা মার্ডার মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ায় চাঁদা দাবি করে মানুষের টাকা আত্মসাৎ করে হুমকি প্রদান করে এসবের সাহস পায় কোথা থেকে দেশের অন্যান্য থানার চেয়ে মিঠাপুকুর উপজেলায় যেন জামাই আদরে রয়েছে নেতাকর্মীরা।
ডেবিলহান্ট অপারেশন গ্রেফতার ও ডিডেনশন ভুক্ত রাষ্ট্র দ্রোহী মামলা আসামিদের কে কেন গ্রেফতার করা হচ্ছে না জানতে চাইলে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন,পুলিশ প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে আসামি গ্রেপ্তারের আমরা সর্বদা প্রস্তুত আছি।
শহীদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি 



















