ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে ছড়া থেকে বালু উত্তোলন এবং কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ১ লাখ এবং কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে আরও এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে ইজারাদার কর্তৃক মুচলেকা নেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া বালু মহাল এর তফসিল বহির্ভূত মৌজা ও দাগ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইজারাদার মখন মিয়াকে ‘বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ মোতাবেক মামলায় ১ লাখ টাকা এবং কৃষি  জমি থেকে মাটি কাটার দায়ে মো. আলম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজকের অভিযানে মোট দেড় লাখ টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়। এছাড়া হাইকোর্টের রায় না পাওয়া পর্যন্ত তফসিলের বাইরে লাংলিয়া ছড়া থেকে বালু উত্তোলন করবেন না মর্মে ইজাদার মুচলেকা দিয়েছেন। একই সাথে অবৈধভাবে উত্তোলিত বালুও জব্দ করা হয়েছে।

অবৈধ বালু উত্তোলন ও কৃষি জমি থেকে মাটি কাটার ফলে পরিবেশ-প্রকৃতির ওপর গুরুতর প্রভাব ফেলছে। এ ধরণের কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে জরিমানা

আপডেট সময় ১১:১৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫