ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায়

পটুয়াখালী গলাচিপায় ভোর রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি

পটুয়াখালীর গলাচিপায় সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২৩ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের মুদিরহাট বাজার সংলগ্ন সিকদার বাড়ির মসজিদের সামনের সড়কে এই ঘটনা ঘটে। ডাকাত দল একাধিক যানবাহন থামিয়ে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন ও মালামাল লুট করে নেয় বলে জানা গেছে। জানা গেছে, এসময় কাওসার ও হাফিজ রহমান নামে দুজনকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় ডাকাতরা।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ভোর রাতে ১৫-১৬ জনের একদল ডাকাত সড়কে গাছ ফেলে মোটরসাইকেল, অটো ও ট্রাক থামিয়ে দেয়। পরে ধারালো দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে লুটপাট করে। দুর্ঘটনার শিকার দুমকি থানার বাসিন্দা ট্রাকচালক সজীব বয়াতী গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেছেন।

সজীব বয়াতি তার লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার রাতে তিনি ও হেলপার আমিনুর রহমান বরিশাল মেট্রো-ড ১১-০০১৪ নম্বর মালবাহী ট্রাকে করে মংলা থেকে গলাচিপার ব্যবসায়ী রাসেল মিয়ার জন্য এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে আসছিলেন। আমখোলা এলাকায় পৌঁছালে সড়কে গাছ পড়ে থাকতে দেখে গাড়ি থামান। তখনই ডাকাতরা চারদিক থেকে ঘিরে ফেলে। অস্ত্রের মুখে তারা ট্রাকে থাকা রাসেল মিয়ার গ্যাস সিলিন্ডার ক্রয়ের জন্য আনা ১ লাখ ৮৫ হাজার টাকা, ড্রাইভারের ৪০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং মারধর করে পালিয়ে যায়।

ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে এই পথে গ্যাস সিলিন্ডার পরিবহন করি। গত সোমবার ৪০৪ পিচ খালি গ্যাস সিলিন্ডার নিয়ে গলাচিপা থেকে ট্রাক ছেড়ে যায়। গ্যাস সিলিন্ডার রিফিল করে এবং ২০৪ পিচ নতুন গ্যাস সিলিন্ডার ক্রয় করার জন্য ১ লাখ ৮৫ হাজার টাকা দিয়েছিলাম ড্রাইভারের কাছে। বুধবার সকালে খবর পাই ডাকাতি হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনা এই পথে আগে ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি, দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। সেই সঙ্গে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তিনি আরও বলেন, ড্রাইভারের ভাষ্যমতে ঘটনার সময় ওই এলাকায় কোন টহল পুলিশ দেখা যায়নি।

গলাচিপা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) জিলোন হাওলাদার বলেন, ঘটনার অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা

পটুয়াখালী গলাচিপায় ভোর রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি

আপডেট সময় ১০:৫৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫