ঢাকা ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ

ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি তিতলী, সম্পাদক রিমন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটি’র ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আমার সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফারহানা নওশীন তিতলী সভাপতি ও স্বদেশ প্রতিদিন এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহরিয়ার কবির রিমন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি তে অবস্থিত ইবি রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে এ কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বাংলা’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাকিব আসলাম, কোষাধ্যক্ষ- দৈনিক আজকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এস এম শাহরিয়ার স্বাধীন (ফেস দ্যা পিপল), মো. মাশুক এলাহী (দৈনিক ভোরের পাতা), ওবায়দুল্লাহ আল মাহবুব (দৈনিক আমাদের মাতৃভূমি), মনিরুজ্জামান তুহিন (দৈনিক এশিয়া বাণী), মো. সামিউল ইসলাম (দৈনিক জনবানী), মো. আশরাফুল ইসলাম (বাণিজ্য প্রতিদিন) ও মো. মিজানুর রহমান (দৈনিক আগামীর সময়)।

কমিটি ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজামান, প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. মিন্নাতুল করিম উপস্থিত ছিলেন।

তাৎক্ষণিকভাবে ইবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটিকে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।

এসময় প্রধান কমিশনার ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, আজকের এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে রিপোর্টার্স ইউনিটি তাদের নতুন অধ্যায়ের সূচনা করবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের পজেটিভ ও নেগেটিভ দুটো নিউজকেই তারা যথাযথ ভাবে উপস্থাপন করবে। অতিরঞ্জিত কাটছাঁট নয়। তাদের পেশাদারী পথচলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অবশ্যই উজ্জ্বল হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র সংগঠন সবাই তাদের কাছে যেন পথের দিশা পাই। সবাইকে যেন সঠিক পরামর্শ দিতে পারে। ভুল তথ্য দিয়ে মিসগাইড না করে সবাইকে যেন গাইড করতে পারে সেই প্রত্যাশা রাখি।”

উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটির সকল সদস্য সৎ এবং যোগ্য শিক্ষার্থী, তারা সবসময় সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবেন। তারা ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশ এবং বহির্বিশ্বে উপস্থাপন করবেন বলে আশা রাখি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি তিতলী, সম্পাদক রিমন

আপডেট সময় ০৪:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫