ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে ছুরিকাঘাতে নুরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত নুরুল ইসলাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ই-২ এর বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, মঙ্গলবার (২২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২/ ই সংলগ্ন আমগাছতলা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে সালেহ নামক রোহিঙ্গা মুদি দোকানি নুরুল ইসলামকে ডেকে নেন। এসময় রোহিঙ্গা নুরুল আজিম (৩০), সৈয়দুল আমিন প্রকাশ কালা সোনা মিয়া (৪০), মো. সাদেক (২০), মো. কায়সার (১৯) এবং মুদি দোকানি সালেহ তাকে এলোপাথাড়ি ধারালো চাকু দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর জখম করেন।
খবর পেয়ে ভিকটিম নুর ইসলামের বড় ভাই রিদোয়ান (২৭ ) এবং বন্ধু ফারুক (২২) তাদের উদ্ধার করতে গেলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করেন। আহত ৩ জনকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মো. রিদোয়ান এবং ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর গুরুতর আহত নুরুল ইসলাম বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও বলেন, নুরুল ইসলামের মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সৈয়দুল আমিন প্রকাশ কালা সোনা মিয়াকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ০৩:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫