ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ

পটুয়াখালী বাউফলে (টি.আর) এবং (কাবিখা-কাবিটা) প্রকল্পের কাজে অনিয়ম

পটুয়াখালীর বাউফলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের (টি.আর) এবং (কাবিখা-কাবিটা) কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবাস্তবায়ন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়াও কাজ বন্ধ রেখে স্থানীয়দের কাছ থেকে টাকা আদায় করার হচ্ছে। টাকা না দেয়া পর্যন্ত কাজ শুরুই করে না প্রকল্প সংশ্লিষ্টরা, এমন অভিযোগ স্থানীয়দের।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকল্পের তথ্য বলছে, উপজেলার কালাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড পাকা রাস্তা হতে খলিফা বাড়ি অভিমুখী রাস্তার মেরামতের জন্য ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ দেয়া হয়েছে ৮.৮৮৪ মেট্রিকটন গম বরাদ্দ দেয়া হয়েছে। অপরদিকে, পাশের গ্রাম ৫নং ওয়ার্ড মোল্লা বাড়ি থেকে উত্তরের সিকদার বাড়ি হয়ে জাহাঙ্গীর সড়ক অভিমুখী রাস্তার জন্য একই অর্থবছরে বরাদ্দ হয়েছে ২লাখ ৩৬ হাজার ৭শ ১৪ টাকা। প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ তিনজনের সমন্নয়ে কমিটি গঠন করা হয়। টি.আর, কাবিখা, কাবিটা কর্মসূচির আওতার প্রকল্পের শর্তানুযায়ী শ্রমিক দিয়ে সকল কাজ করতে হবে। কিন্তু সরেজমিনে দেখা গেলো ভিন্ন চিত্র।

স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি তোয়াক্কা না করে তাদের প্রয়োজনীয় জমির মাটি বুলড্রেজারের (ভেকু) মাধ্যমে কেটে রাস্তার মেরামত কাজ করা হচ্ছে। আবার কাজ শুরু করতে স্থানীয়দের থেকে ১০ হাজার টাকা আদায় করা হয়েছে। চাহিদা অনুযায়ী টাকা না দেয়া পর্যন্ত প্রকল্পের কাজ শুরু করে না সংশ্লিষ্টরা।

অনিয়মের অভিযোগ স্বীকার করে মুঠোফোনে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও কালাইয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার বলেন, ইমার্জেন্সি প্রয়োজন থাকায় সামান্য কিছু মাটি ভেকু দিয়ে কাটা হয়। বাকি কাজ শ্রমিক দিয়েই করানো হয়েছে। তবে কোনো ধরনের আর্থিক লেনদেনের ঘটনা নেই, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। টাকা নিয়ে থাকলে ফেরত দেয়ার জন্য ব্যবস্থা নেয়া হবে বলে জানান বাউফলের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ।

পরে ফের দৈনিক আমাদের মাতৃভূমি প্রতিনিধির মুঠোফোনে নম্বরে কল দিয়ে অভিযোগকারীকে তার কাছে নিয়ে যেতে বলেন পিআইও মুরাদ। অভিযোগকারীদের বক্তব্যের সংরক্ষণ থাকার বিষয় বললে এই কর্মকর্তা বলেন, ‘শোনেন একটা মানুষের অনুমতি ছাড়া তার কল রেকর্ড করলে আরেকটা ভিন্ন মামলা হয়ে যায় কিন্তু!’

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনায় উল্লেখ করা হয়েছে গত ১৫ মার্চের মধ্যে প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

পটুয়াখালী বাউফলে (টি.আর) এবং (কাবিখা-কাবিটা) প্রকল্পের কাজে অনিয়ম

আপডেট সময় ০১:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫