রংপুর পীরগঞ্জের মাদারগঞ্জ হাটের বেদখলীয় রাস্তাটি এলাকাবাসি উদ্ধার করে “শহীদ আবু সাঈদ রাস্তা” নামকরণ করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৭১ সনে দেশ স্বাধীন হওয়ার পর কতিপয় কূচক্রী মহল রাস্তাটি দখল করে । এতে চরম দুর্ভাগে পড়েন এলাকাবাসি, পথচারী, ব্যবসায়ীসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা । সরে জমিনে দেখা গেছে, মাদারগঞ্জ হাটের প্রবেশদ্বার চৌমাথা হতে হাসানপুর গামী নাছিরিয়া খানকা শরীফের গেট হতে নলেয়া নদীর কোল ঘেঁষে ধান হাঁটিতে যাতায়াতের ৪ শত ফিট সরকারি রেকর্ডভুক্ত থাকা সত্ত্বেও ক্ষমতার দাপটে দীর্ঘ ৪৮ বছর অবৈধভাবে দখল করে ভোগ দখল করে। এলাকাবাসি বিভিন্ন সময়ে দফায় দফায় উদ্ধারের চেষ্টা করলেও রাস্তাটি উদ্ধার করা সম্ভব হয়নি। সাম্প্রতিক দেশে দলীয় সরকার প্রতিষ্ঠিত না থাকায় ২০ এপ্রিল রবিবার এলাকাবাসির উদ্যোগে নাছিরিয়া খানকা শরীফের মূল ফটক হতে মাদারগঞ্জ হাটে ধানহাটি পর্যন্ত ৪ শত ফিট বেদখলীয় রাস্তাটি উদ্ধার করে শহীদ আবু সাঈদ রাস্তা নামকরণ করে। উদ্ধারকৃত রাস্তাটি সংস্কার করনে পীরগঞ্জ ধাপেরহাট খালাশপীর সহ বিভিন্ন জেলা উপজেলা হতে পণ্য সরবরাহ ও ক্রয়-বিক্রয়ে উপজেলার ঐতিহ্যবাহী মাদারগঞ্জ হাটে প্রবেশ করে হাট ও এলাকাবাসির অর্থনৈতিক উন্নয়ন সহজতর হবে । এবং পথচারী, স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত,যানবাহন চলাচলে ও হাঁটুরেদের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে বলে জানান এলাকাবাসি ।
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে বেদখলীয় রাস্তা উদ্ধার করে “শহীদ আবু সাঈদ রাস্তা” নামকরণ
-
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি - আপডেট সময় ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- ৭০৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















