ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ

সোনারগাঁয়ে এমবিবিএস ডাক্তারের আত্মহত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করেছেন তরুণ চিকিৎসক মো. রেদোয়ান অনিক (২৬)।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় নিজ বাড়িতে তার মরদেহ পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে রেদোয়ান অনিক তার বোন নাবিলার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করেন। এরপর তিনি অভিমানে বিষপান করেন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।

রেদোয়ান অনিক আশেক আলী ও ফরিদা বেগম দম্পতির একমাত্র ছেলে ছিলেন। তার বাবা জানান, “আমার ছেলে এক মাস যাবৎ মানসিকভাবে ভেঙে পড়েছিল। লেখাপড়ার পাশাপাশি সে চাকরির জন্য অনেক চেষ্টা করেছিল। চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েছিল। অনেক বুঝিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত আর রাখতে পারলাম না।”

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, আত্মহত্যা নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিভাবান এই তরুণ চিকিৎসকের এমন মৃত্যুতে স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

সোনারগাঁয়ে এমবিবিএস ডাক্তারের আত্মহত্যা

আপডেট সময় ০৮:১৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫