ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ

রামপালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের দাবীতে মশাল মিছিল

রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের রামপালে সারাদেশে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ কর্তৃক নেতাকর্মীদের ‘ষড়যন্ত্র, নৈরাজ্য ও প্রপাগান্ডার’ বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (২১শে এপ্রিল) সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দর আয়োজনে উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের থেকে খুলনা – মংলা মহাসড়ক পর্যন্ত এ মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ খালিদ হাসান নোমান, জেলা সংগঠক মোঃ সাব্বির হোসেন মীর, জাতীয় নাগরিক কমিটির জেলা প্রতিনিধি আবু হাসান, উপজেলা প্রতিনিধি মোঃ আলামিন শেখ,মাজিদুর রহমান জুয়েল।

এসময় আরও উপস্থিত ছিলেন- নাঈম মৃধা, মোঃ বরকত উল্লাহ,সিপাত শেখ সহ প্রমুখ।

মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘হৈ হৈ রই রই, শেখ হাসিনা গেলি কই,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘খুনি এখন দিল্লিতে, তোমার আমার জান নিতে,’ ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘হিন্দু, মুসলিম ভাই ভাই, স্বৈরাচারের ঠাঁয় নাই’ ‘ছাত্র জনতার আ্যাকশন, ডাইরেক্ট আ্যাকশন’ প্রভৃতি স্লোগান দেন।

ছাত্র জনতা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যখন রক্ত দিয়ে বিজয় অর্জন করতে শিখেছে, তারা এই বিজয়কে রক্ষা করতেও জানে। খুনি হাসিনা গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। কোনো অবস্থাতে এই বিজয়ের ওপর আঘাত হানলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। স্বৈরাচার আওয়ামী লীগকে ১৫ দিনের ভিতর নতুন আইন করে নিষিদ্ধ করতে হবে। নাহলে ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

রামপালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের দাবীতে মশাল মিছিল

আপডেট সময় ০৮:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫