ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

দোয়ারাবাজার উপজেলা খেয়াঘাটে যাত্রীছাউনি না থাকায় চরম ভোগান্তিতে দুই পারের জনগণ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদী খেয়া পারাপারে যাত্রীছাউনি না থাকায় চরম ভোগান্তি রয়েছে দুই পারের জনগণ। এর ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে খোলা জায়গায় বসে খেয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ ঘাটে একটি যাত্রীছাউনি নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিনে দেখা গেছে, পারাপারের জন্য নদীর দুই পারের মানুষ তাঁদের দোয়ারাবাজার উপজেলা খেয়াঘাট এলাকায় নৌকার জন্য অপেক্ষা করতে হয়।
কেউ দোয়ারাবাজার উজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য, কেউ কলেজ বিদ্যালয়ে পড়াশোনার জন্য, কেউ নিত্য প্রয়োজনে দোয়ারাবাজারে আসতে হয়। আবার কেউ বাড়ি ফিরতে
খেয়াঘাটে অপেক্ষা করতে হয়। আবার কেউ দীর্ঘদিন পর শহর থেকে বাড়ি ফিরছে। ঘাটটি নদীর পাড়ে হওয়ায়
আশপাশে কোনো বাড়িঘর নেই। বসার কোনো জায়গা নেই। যাত্রীরা রাস্তার পাশে এখানে-সেখানে রোদে বৃষ্টিতে ভিজে সময় কাটাচ্ছে।
বৃষ্টি হলে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। অনেক সময় যাত্রীরা বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলা ৩টি ইউনিয়ন সুরমা নদীর দক্ষিণ পারে হওয়ায় প্রায় শতাধিক গ্রামের লাখ লাখ মানুষ উপজেলা খেয়াঘাটে পারাপার করতে হয়। যাত্রীছাউনি না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে লাখ লাখ মানুষ। দক্ষিণ পাড়ের দোহালিয়া ইউনিয়নের প্রতাপ পুর গ্রামের কাজী মো. ফয়েজ মিয়া বলেন, খেয়ার জন্য বসে আছি। যাত্রীছাউনি না থাকায় সমস্যা হচ্ছে। শুধু আমি না, এখানে যাত্রীছাউনি না থাকায় প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোর ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টি হলে ভোগান্তির শেষ থাকে না।’
বিএনপি নেতা কামাল আহমেদ বলেন, কোনো নির্দিষ্ট যাত্রীছাউনি না থাকায় পরিবার-পরিজন নিয়ে রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে নৌকার জন্য অপেক্ষা করি। কবে নাগাদ যাত্রীছাউনির দাবি পূরণ হবে, তা-ও জানা নেই। তবে যত দ্রুত সম্ভব আমাদের জন্য যাত্রীছাউনি করে দিতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।
দোয়ারাবাজার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভুট্টো বলেন, খেয়াঘাটটি জেলা পরিষদের আওতাভুক্ত বিদায় আমাদের দায়িত্বের বাইরে। তবো খেয়াঘাটে যাত্রীছাউনী জরুরি। ইচ্ছে আছে বরাদ্দ পেলে যাত্রীীছাউনি করার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার

দোয়ারাবাজার উপজেলা খেয়াঘাটে যাত্রীছাউনি না থাকায় চরম ভোগান্তিতে দুই পারের জনগণ

আপডেট সময় ০৮:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫