ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

ঢাকা আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান 

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চলমান অভিযানের অংশ হিসেবে আজ ঢাকা সাভারের আওতাধীন গৌরীপুর, দোসাইদ, কুমকুমারি, আনোয়ার জং সড়ক ও জিরাবো এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি শিল্প ও একটি আবাসিক গ্রাহকের ৭৩টি ডাবল গ্যাস বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সাভারের ৪টি স্পটে এ অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আর্থিক জরিমানা করা হয়েছে।

অভিযানে ইভা ওয়েট এন্ড ড্রাই প্রসেস, মেসার্স কোল্ড স্টোন ওয়াশিং লি., ইকো ড্রাই লন্ড্রি ইন্ডাস্ট্রিজ ও মিটারবিহীন একজন আবাসিক গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৭০০ ফুট পাইপ অপসরণপূর্বক জব্দ করা হয়েছে। এতে মাসিক ৪১,৫৩,৩২০ টাকা মূল্যের ১,৩৬,১৭৫ ঘনফুট গ্যাস সাশ্রয়ী সম্ভব হবে।

অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ‘ইভা ওয়েট এন্ড ড্রাই প্রসেস’ ও ‘ইকো ড্রাই লন্ড্রি ইন্ডাস্ট্রিজ’ কর্তৃপক্ষদ্বয়ের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এর ১২(১) ধারা মোতাবেক এক লক্ষ করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে তিতাসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার

ঢাকা আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান 

আপডেট সময় ০৭:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫