ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

গাইবান্ধা জেলা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার ভুয়া শিক্ষার্থী আটক মূল পরীক্ষার্থী বহিষ্কার

গাইবান্ধার জেলা পলাশবাড়ীতে উপজেলাএসএসসি পরীক্ষায় ভুয়া শিক্ষার্থী পরীক্ষা দেয়ার অভিযোগে এক তরুণীকে আটক করা হয়েছে এবং প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাকালে এই ঘটনা ঘটে পলাশবাড়ী উপজেলার সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

জানা গেছে, পলাশগাছী গ্রামের মো. আসাদুজ্জামানের প্রতিবন্ধী মেয়ে ও গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত এসএসসি পরীক্ষার্থী মোছা. আফরিন আক্তার অরথি (রোল: ৯৫২০১৮, কক্ষ: ১১২) অসুস্থতার কারণে নিজে পরীক্ষা না দিয়ে তার পরিবর্তে ফুফাতো বোন মোছা. শাহারিয়ার জান্নাতি অনামিকা (১৯) কে পাঠায়। অনামিকা রংপুরের পীরগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা এবং পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী।

পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল বারী সরকার বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে অনামিকাকে পুলিশের কাছে সোপর্দ করেন এবং প্রকৃত পরীক্ষার্থী আফরিন আক্তারকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে তিনি নিজে বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বলেন, “আটককৃত শাহারিয়ার জান্নাতিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। পরীক্ষায় প্রক্সি দেওয়ার মতো অপরাধ বরদাস্ত করা হবে না।”

এ ঘটনায় পরীক্ষার স্বচ্ছতা ও নৈতিকতার প্রশ্নে স্থানীয় শিক্ষামহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। প্রশাসন বলছে, এমন প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার

গাইবান্ধা জেলা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার ভুয়া শিক্ষার্থী আটক মূল পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় ০৯:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫