ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জামালপুর ইক্ষু খামার (ভাতারমারি) তেঁতুলতলায় অমর আলো স্মৃতিস্তম্ভে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা ও বীর মুক্তিযোদ্ধা হাফিুজুর রহমান প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীর সন্তান, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও পীরগঞ্জে গণহত্যা দিবস পালিত
-
মোঃ মাফরুজ্জামান (মাহাফুজ), পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ - আপডেট সময় ০৬:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- ৬৯৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























