ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মজিদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ। এর আগে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার মীরবাগ বিষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার আব্দুল মজিদ উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক সহ-সভাপতি। তিনি ওই ইউনিয়নের মহেশা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে।কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টায় নেতাকর্মীদের নিয়ে গোপনে মিটিং করেন। সেই মিটিং থেকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাকে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর রংপুর নগরীর তাজহাট এলাকায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা এবং ওমর ফারুক আহতের ঘটনায় করা মামলায় আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় জামিনে ছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫