ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

ঢাকা আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির প্রমাণ পেল দুদক 

ঢাকার আশুলিয়ায় সাব-রেজিস্ট্রার অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে অভিযানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ খুঁজে পায় দুদক কর্মকর্তারা।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে আশুলিয়ার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সমন্বিত ঢাকা জেলা-২ এর দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে।

এসময় দুদকের কর্মকর্তারা আশুলিয়ার সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি করে। পরে গত কয়েক দিনে আশুলিয়ার সাব-রেজিস্ট্রার অফিসে হওয়া দলিল গুলো যাচাই বাছাই করে। এসময় দুদকের কর্মকর্তারা সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ খুঁজে পেয়েছে।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, গোপন অভিযোগের ভিত্তিতে আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সাব-রেজিস্ট্র্ার অফিসের বিভিন্ন কক্ষ তল্লাশি ও কারা কারা কাজ করছে তা দেখা হয়।

এখানে কোনো দালালের দৌরাত্ম আছে কি না এবং নকল নবিশরা কিভাবে কাজ করছে তা সব কিছু খতিয়ে দেখা হয়েছে। এছাড়াও গত দুই তিন দিনে যে সকল দলিল হয়েছে তা যাচাই করা হয়েছে। অনেক গুলো অনিয়ম পাওয়া গিয়েছে । একটি জমিতে বহুতলা ভবন থাকা সত্বেও জমিতে ভবন না দেখিয়ে জমি রেজিস্ট্রি করা হয়েছে। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

এসময় দুদকের ওই কর্মকর্তা আরো বলেন, সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে জেনেছি নকল নবিশরা নানা ভাবে অতিরিক্ত ফি নিচ্ছে। এগুলোর বিষয়ে আমরা সাব-রেজিস্ট্রারকে সর্তক করেছি।

আমরা যেসকল রেকর্ড পত্র পেয়েছি, সেগুলোর আলোকে আমরা কমিশন রবারব একটি প্রতিবেদন দিবো। কমিশন আমাদের যে ধরণের আইনগত ব্যবস্থা নেওয়ার নিদের্শনা দিবেন সেই ধরণের আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

ঢাকা আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির প্রমাণ পেল দুদক 

আপডেট সময় ১১:১৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫