ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আত্রাই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ

নওগাঁর আত্রাই উপজেলার ভড়তেতুলিয়া গ্রামের আত্রাই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় থেকে লেখাপড়া করে অনেকেই সমাজে উচ্চমর্যাদার অবস্থান করছেন। কিন্তু বর্ষা মৌসুমে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টিতেই মাঠে হাঁটু সমান পানি জমে যায়, যা শিক্ষার্থীদের খেলাধুলা, শারীরিক অনুশীলন এবং স্কুলের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে। বর্ষাকালে এই সমস্যা আরও প্রকট হয়, ফলে শ্রেণিকক্ষে যাতায়াত এবং দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়। স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা বহুদিন ধরে এই সমস্যার সমাধান চাইলেও এখনও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকুল উদ্দিন বলেন, “গতকাল বুধবার বৃষ্টির পর মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা শুকাতে ৩-৪ দিন সময় লাগবে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং ক্লাস বাতিল করতে হয়। বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা দূর করতে উপযুক্ত ড্রেনেজ সিস্টেম নির্মাণ এবং মাঠের উচ্চতা বাড়ানোর জন্য জরুরি ভিত্তিতে কাজ শুরু করা প্রয়োজন। এ ব্যাপারে উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর সমন্বিত উদ্যোগ কামনা করছি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও প্রাক্তন ছাত্র সাংবাদিক মো. সোহেল রানা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, শিক্ষার্থীদের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে মাঠের উন্নয়ন ও জলাবদ্ধতা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। তিনি উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং এই সমস্যার দ্রুত সমাধান হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সুস্থ ও স্বাভাবিক পরিবেশে লেখাপড়া করতে পারবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আত্রাই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ

আপডেট সময় ০৭:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫