ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

দোয়ারাবাজারে উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পিআইও

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে চলমান ১২টি উন্নয়ন প্রকল্পের কাজ ও অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, ইউপি সচিব সামসুল আলম, ইউপি সদস্য শাহ জাহান, মনির উদ্দিন, আব্দুল হামিদ, মাসুদ মিয়া, আব্দুর রউফ, হুসেন আলী, মহিলা ইউপি সদস্য শেফালী বেগম, জাহানারা বেগম, জোসনা রায় প্রমুখ।

পরিদর্শনকালে তাঁরা প্রকল্পগুলোর অগ্রগতি, নির্মাণমান এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার বিষয়গুলো সরেজমিনে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সাথে মতবিনিময় করেন।
বর্তমানে সুরমা ইউনিয়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন কালভার্ট নির্মাণ, সংযোগ সড়ক তৈরি, পুরাতন রাস্তার সংস্কার ও নবায়ন কার্যক্রম। এসব উন্নয়ন কাজের সফল বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দ্রুত ও সহজে বাজারজাত করতে পারবেন, যা কৃষি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, “সরকারের উন্নয়নমূলক উদ্যোগগুলো স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। জনগণের সুবিধা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

দোয়ারাবাজারে উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পিআইও

আপডেট সময় ০৭:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫