ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

ঢাকা সাভার হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার 

ঢাকা সাভার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে এরশাদ হোসেন (৩৮) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার (১৪ এপ্রিল) রাতে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পানধোয়া এলাকার মো. কালু মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে এলাকায় ডিস ব্যবসা দখলসহ বিভিন্ন ধরনের আইনবিরোধী কার্যক্রমে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।পুলিশ জানায়, গত জুলাই-আগষ্টের আন্দোলনে সাভার ও আশুলিয়ায় ছাত্র জনতার ওপর হামলা ও নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের দোসররা। এ ঘটনায় প্রায় শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তাদের পরিবারের সদস্যরা হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় জড়িত থাকার অভিযোগে রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এরশাদকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, দুপুরে ছাত্র-জনতার উপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে এরশাদকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

ঢাকা সাভার হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার 

আপডেট সময় ১২:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫