১৪ এপ্রিল ২০২৫ সোমবার সময় সকাল ৯ টা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কালিয়াকৈর উপাজেলা শাখার উদ্দ্যগে আই এ বি মিলানায়তনে থানা সভাপতি মুহাম্মাদ সোহরাব হোসেনের সভাপতিত্বে ২০২৫-২০২৬ সেশন এর থানা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ আল আমিন খান সিনিয়র সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজিপুর জেলা৷ প্রধান আলোচক উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মদ শহিদুল ইসলাম, সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ গাজিপুর জেলা৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মাদ মুরশেদ হোসেন এবং ছাত্র আন্দোলন যুব আন্দোলন ও ইসলামী আন্দোলনের বিভিন্ন নেত্রীবৃন্দ৷প্রধান অথিতি তার বক্তব্যে বলেন স্বাধীনতার পর যারাই ক্ষমতায় গেছেন তারাই শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনের কথা বলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে নিয়েছ৷ তাই শ্রমিকের অধিকার এবং ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করতে ইসলমী আন্দোলনের ভুমিকা অপরিহার্য ৷ প্রধান আলোচক মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম তার বক্তব্যে বলেন বর্তমানে সবচেয়ে বৈষম্যের শিকার শ্রমিকেরা সংস্থার কমিশনের মাধ্যমে সংস্কার করে শ্রমিকের বৈষম্য দূর করতে হবে।মাওলানা শহিদুল ইসলাম আরো বলেন প্রবাসী শ্রমিকদের যেভাবে কম সুদে লোনের ব্যবস্থা করে ব্যবসা করার বাড়ি করার সুযোগ করে দিয়েছেন অনুরূপ পোশাক শিল্পের সকল শ্রমিকদের সেই সুযোগের আওতায় আনতে হবে। ইসলামি শ্রম নীতি মালিক শ্রমিকের সৌভাগ্যের পরশমনি এ কথা তুলে ধরেন। বক্তব্য শেষে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করেন এবং২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষনা করে৷
১) সভাপতি =মুহাম্মাদ জিয়াউর
রহমান
২) সহ সভাপতি =মুহাম্মাদ মিজানুর রহমান
৩) সাধারণ সম্পাদক =মুহাম্মদ মাহমুদুল হাসান৷
দায়িত্বশীল শপথ শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করেন৷
সংবাদ শিরোনাম ::
গাজীপুর কালিয়াকৈর উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি গঠন
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ১২:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- ৭১৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























