কুমিল্লায় ভারতীয় সীমান্ত এলাকা থেকে ব্যাটালিয়ন (১০ বিজিবি) অভিযানে প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১লাখ ৭৪ হাজার ৬৫০ টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত চোরাচালানী ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ এপ্রিল) যশপুর বিওপি’র আওতাধীন লক্ষীপুর পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে, বাংলাদেশের অভ্যন্তরে বলের ডেবা নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় প্রায় ৪৯ কেজি ৯০০ গ্রাম ভারতীয় গাঁজা আটক করে। যার আনুমানিক বাজার মূল্য- ১,৭৪,৬৫০/- (এক লক্ষ চুয়াত্তর হাজার ছয়শত পঞ্চাশ) টাকা। বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত মালামাল বিধিমোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বিজিবি’র এই সফল অভিযান আন্তঃসীমান্ত অপরাধ ও চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা আটক
-
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা - আপডেট সময় ১২:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- ৭২৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























