ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা 

  • কুবি প্রতিনিধি :
  • আপডেট সময় ০৭:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৭১৬ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষার বিভিন্ন নির্দেশনা প্রদানের জন্য সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল পাঁচটার দিকে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনটি হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.  মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীদের দেওয়া কিছু নির্দেশনাসমূহ হলো –

১. পরীক্ষার্থীদের এক ঘন্টা আগে কেন্দ্রে এবং ৩০ মিনিট আগে পরীক্ষার হল রুমে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর কোন পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

২. পরীক্ষার্থীরা কোন ইলেক্ট্রনিক ডিভাইস বা ব্যাগ, বই, কাগজ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। তবে, ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করলেও রুমের এক কোণায় রেখে পরীক্ষা দিতে হবে।

৩. রোল নাম্বার ও সেট কোডে কোন প্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে বাতিল বলে গণ্য হবে।

৪. পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবে না।

৫. উত্তরপত্রে দেওয়া নির্দেশাবলী মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে।

৬. পরীক্ষার্থীদের কান ও মুখমণ্ডল চেক করা হবে। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষক চেক করবেন।

৭. প্রতি ৫ টি পরীক্ষার হলের দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল সকাল দশটায় সি ইউনিট, বিকাল তিনটায় এ ইউনিট এবং ২৫ এপ্রিল বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা 

আপডেট সময় ০৭:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫