সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে বিএনপি ছাত্রনেতাকে গুলি করে হত্যার চেষ্টা

আজ রাত ১০টা ৫ মিনিটে জয়পুরহাটের পাঁচবিবি বাজারে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিএনপির ছাত্রনেতা শামীমকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়া হয়। সৌভাগ্যক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।

ঘটনার পরপরই দুটি মোটরসাইকেলে করে আসা ৬ জন ভাড়াটে কিলার পালানোর চেষ্টা করে। তবে সাধারণ জনগণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একজন হামলাকারী ধরা পড়ে। ধৃত ব্যক্তি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামের শাহাদত মোল্লার পুত্র কোয়েল (৩০)। স্থানীয়রা তাকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।

আটক কোয়েলের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তাকে মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই বাজার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ময়নুল ইসলাম জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাই। জনতার সহায়তায় কোয়েলকে আটক করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে, দোষীদের আইনের আওতায় আনা হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচবিবিতে বিএনপি ছাত্রনেতাকে গুলি করে হত্যার চেষ্টা

আপডেট সময় ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫