ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

প্যারিস মাঠে অবৈধ মেলা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান

রাজধানীর প্যারিস মাঠে রমজান মাস থেকে চলমান অবৈধ মেলা উচ্ছেদে আজ মঙ্গলবার অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অঞ্চল-২ এর আওতাধীন ৩ নম্বর ওয়ার্ডের এই মাঠে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে মেলা পরিচালিত হয়ে আসছিল।

ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সকাল ১০টা থেকে অভিযান শুরু হয়। এ সময় অবৈধ স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাবৃন্দ, পুলিশ, সিটি কর্পোরেশনের সুরক্ষা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মাস উপলক্ষে সাময়িকভাবে শুরু হওয়া মেলাটি পরবর্তীতে বাণিজ্যিক রূপ নেয় এবং এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি করে। জায়গাটি মূলত ক্রীড়াঙ্গন হিসেবে ব্যবহৃত হলেও দীর্ঘদিন ধরে মেলার নামে সেখানে অবৈধ দখল চলে আসছিল।

ডিএনসিসির এক কর্মকর্তা জানান, “প্যারিস মাঠ জনসাধারণের খেলার মাঠ হিসেবে নির্ধারিত। অথচ এখানে নিয়মবহির্ভূতভাবে স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালিত হচ্ছিল, যা জনস্বার্থের পরিপন্থী।”

অভিযান চলাকালে কিছু দোকানি আপত্তি তুললেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ডিএনসিসি জানিয়েছে, এই ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং জনসাধারণের খোলা জায়গা পুনরুদ্ধারে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে চাইছিলাম প্যারিস মাঠ দখলমুক্ত হোক। অবশেষে সিটি কর্পোরেশন উদ্যোগ নেওয়ায় আমরা খুশি।”

উল্লেখ্য, ডিএনসিসি সম্প্রতি নগরজুড়ে অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে নগর ব্যবস্থাপনা উন্নয়নে জোর তৎপরতা শুরু করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

প্যারিস মাঠে অবৈধ মেলা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান

আপডেট সময় ০১:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫