ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

পঞ্চগড়ে নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (পয়লা বৈশাখ) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আনন্দ শোভাযাত্রা শেষে অডিটোরিয়াম চত্বরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। এতে পরিবেশিত হয় বাঙালির চিরায়ত লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ, যার মধ্যে ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা ও কারুপণ্য প্রদর্শনী।

আনন্দ শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক সাবেদ আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সাবেক মহিলা সংসদ সদস্য এ্যাড রিনা পারভিন, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড আদম সুফি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ ও এ্যাড মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বর্ষবরণ উপলক্ষে স্থানীয় নাট্য সংগঠন ভূমিজ, দিশারি নাট্যগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন আয়োজন করে নানান সাংস্কৃতিক পরিবেশনা, যা দিনব্যাপী উপভোগ করেন জেলার সর্বস্তরের মানুষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

আপডেট সময় ০২:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫