মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুনগত পরিবর্তনের লংগদু উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা লংগদু উপজেলা শাখার উদ্যোগে (১৩ এপ্রিল রবিবার) সকাল ১০ ঘটিকায় উপজেলার আলতাফ মার্কেট কেরাতুল কোরআন মাদ্রাসা হলরুমে উক্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসীম উদ্দীন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, সহ- উপস্থিত ছিলেন এ সময় ইসলামী আন্দোলনের লংগদু উপজেলার নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি এবং অগ্রগতির গ্যারান্টি ইসলামী শাসনতন্ত্র। ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ার লক্ষ্যে যৌথ নেতৃত্ব ভিত্তিক ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করা হয়েছে। দেশের প্রচলিত অনৈসলামিক নীতি এবং জাহেলী সমাজের সার্বিক পরিবর্তন সাধন করে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সকল প্রকার স্বৈরাচারের অবসান ঘটিয়ে প্রচলিত শাসনতন্ত্রের পরিবর্তে পূর্ণাঙ্গ ইসলামি শাসনতন্ত্র প্রণয়ন এবং তার ভিত্তিতে একটি ইসলামি সরকার গঠনের লক্ষ্যে আন্দোলন করতে প্রতিশ্রুতিবদ্ধ। খিলাফতে রাশিদার আদলে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ইসলামি রাষ্ট্র প্রতিষ্টায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
মঞ্জুরুল ইসলাম লংগদু প্রতিনিধিঃ 
























