ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

নওগাঁয় অর্থের বিনিময়ে পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারনা, আটক ২ 

নওগাঁয় অর্থের বিনিময়ে কনস্টেবল নিয়োগের নামে প্রতারনা করায় ফরিদ হোসেন (৩২) নামের এক বিজিবি সদস্য ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পরিচয় দানকারী খায়রুল সরকার (৩০) নামের দু’জন প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার পূর্বরাতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম নওগাঁ জেলার বদলগাছী থানার কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা দু’জন হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার কোলা হুদ্রাকুড়ী গ্রামের মৃত সেকেন্দার মন্ডলের ছেলে মোহাম্মদ ফরিদ হোসেন ও একই গ্রামের সিরাজুল সরকারের ছেলে খায়রুল সরকার।

জানা যায়, ফরিদ হোসেন দীর্ঘদিন ধরে পুলিশ ছাড়াও অন্যান্য সংস্থায় চাকরি প্রার্থীর নিকট থেকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারণার আশ্রয় নিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন এবং খায়রুল ছিল তার সহযোগী। উভয়ে পরস্পর যোগসাজসে পুলিশ কনস্টেবলে চাকুরি পাইয়ে দেওয়ার আশ্বাসে এক প্রার্থীর অভিভাবকের সাথে ৮ লক্ষ টাকায় চুক্তি করেন এবং তাদের কাছে থেকে ৩ টি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও স্বাক্ষরিত ৩ টি ১শ টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন।

সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, আটককৃতদের কাছে থেকে এবারে চাকরি দেওয়ার কথা বলে স্বাক্ষরিত ব্যাংকের ৩টি ফাঁকা চেক ও ৩ টি ১শ টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সন্দেহে স্বাক্ষরিত আরও ৬ টি ফাঁকা ব্যাংক চেক ও ৯ টি ১শ টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন,চলমান নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। টিআরসি নিয়োগ সংক্রান্ত কোন ধরণের প্রতারণার ফাঁদে পা না দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

নওগাঁয় অর্থের বিনিময়ে পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারনা, আটক ২ 

আপডেট সময় ১০:৫৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫