ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

আলীকদমে বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী ঘিলা খেলা অনুষ্ঠিত

বান্দরবান জেলার আলীকদম উপজেলার আমতলীতে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে আয়োজন করা হয়েছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঘিলা খেলার। শনিবার (১২ এপ্রিল) রাতে আমতলী ত্রিশরণ বুদ্ধ বিহার এলাকায় আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় যুবকদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আমতলী ত্রিশরণ বুদ্ধ বিহারের অধ্যক্ষ ইন্দ্র জ্যোতি ভিক্ষু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবুল কালাম, সাবেক চেয়ারম্যান, আলীকদম উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলন্তমনি কারবারি, উপদেষ্টা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (আলীকদম আঞ্চলিক কমিটি)। আনোয়ারুল ইসলাম মামুন, সদস্য সচিব, বান্দরবান সরকারি কলেজ ছাত্রদল।

আয়োজনে সভাপতিত্ব করেন বাবু সোহেল জীত তঞ্চঙ্গ্যা, সভাপতি, আমতলী যুব উন্নয়ন কমিটি।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, তঞ্চঙ্গ্যা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবপ্রজন্মের মাঝে নিজেদের শিকড় সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই ঐতিহ্যবাহী ঘিলা খেলার মতো উৎসব আরো ব্যাপকভাবে আয়োজন করা উচিত।

উল্লেখ্য, ঘিলা খেলা তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের একটি প্রাচীন ক্রীড়া, যা গ্রামীণ সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। নববর্ষকে কেন্দ্র করে এমন আয়োজনে তঞ্চঙ্গ্যা সংস্কৃতির রঙ আরও উজ্জ্বল হয়ে উঠেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

আলীকদমে বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী ঘিলা খেলা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫