গোপালগঞ্জের কোটালীপাড়ায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
(১২ এপ্রিল) রোজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার পশ্চিম পাশের কচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের পশ্চিম পাশে আজ শনিবার সকালে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া থানায় নিয়ে আসে।
পরে ময়নাতন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পঙ্কজ বিশ্বাস গোপালগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার : 

























