১২ এপ্রিল ২০২৫ শনিবার সকাল ১০ ঘটিকার সময় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কর্নপুর জুম্মাপাড়া মসজিদের জমির দখল সমস্যা সমাধান হয়েছে। এই সমস্যার সমাধানকল্পে মসজিদ কমিটি ও সমাজের সর্বস্তরের লোকজন এবং বাদীপক্ষ এক সালিশের আয়োজন করে। এ সালিশি সভার প্রধান বিচারক ছিলেন গোসিংগা ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মীর মোঃ নূরে আব্দুল হাই সাহেব। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি জনাব আলহাজ্ব মোঃ বেলাল উদ্দিন আকন্দ। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জনাব বিল্লাল মোড়ল। বয়োজ্যেষ্ঠ প্রবীণ ব্যক্তি জনাব মোঃ সিরাজ উদ্দিন মোল্লা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব তাজুদ্দিন মোড়ল, জাকির মাস্টার, মোঃ আবুল কাশেম আকন্দ, খোকা মোড়ল, নাসির আকন্দ, আবু হানিফা সহ উপস্থিত ছিলেন সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ। বাদী পক্ষের ছিলেন জনাব মোঃ ফারুক মাস্টার ও তার মামা জনাব মোঃ হানিফ। প্রায় দীর্ঘ ২ ঘন্টা তর্ক- বিতর্ক,বাক-বিতন্ডা শেষে আলাপ আলোচনা ও সরজমিনে জমি পরিদর্শন করে বাদী ও বিবাদী পক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয় যে ৭ শতাংশ জমি মসজিদ কমিটি জমির নকশা মূলে বাদীপক্ষের জমি থেকে দখল নিয়েছিল তার অর্ধাংশ মসজিদ কমিটির ছেড়ে দিয়েছে। বাকি অর্ধাংশ বাদী পক্ষ মসজিদকে ছেড়ে দিয়েছে।তবে বিচারক সাহেব পুকুরের আকার সোজা করার জন্য পুকুরের উত্তরপূর্ব কর্নারের সীমানা খুঁটিটি আরো ১৮ ইঞ্চি পূর্ব পাশে সরানোর জন্য নির্দেশ দেন।বাদীপক্ষ বিচারক সাহেবের এই আবেদনটিও মেনে নেন। সভায় আর কোন বিশেষ আলোচনা না থাকায় সভাপতি সাহেব সভা সমাপ্তি ঘোষনা করেন। সভা শেষে সকলেই হাসি মুখে বাড়ি ফিরেন।
সংবাদ শিরোনাম ::
গাজীপুর কর্নপুর জুম্বাপাড়া মসজিদের জমির বিরোধ মীমাংসা
-
কবির আকন্দ, শ্রীপুর প্রতিনিধি - আপডেট সময় ০৪:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- ৬৪৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























