“শিক্ষাকে এগিয়ে নিন,বাল্যবিবাহকে না বলুন”পুষ্টি সম্মৃদ্ধ খাবার খান,রোগমুক্ত জীবন কাটান,অসুখ- বিসুখে ঝাড়ফুঁক নয়,চিকিৎসা শাস্ত্র সে কথা কয়,বৃক্ষই জীবন, বৃক্ষ ছাড়া জীবন বাঁচে না” এই ধরনের বিভিন্ন স্লোগান কে সামনে রেখে
আজ মানিকগঞ্জে পৌরসভাধীন চরবেউথা গ্রামের নাহিদ খালেক স্বাস্থ্য সেবা কেন্দ্র মিলনায়তনে এলাকাবাসী ও সবুজ সংহতির আয়োজনে সংগঠনের উন্নয়ন কৌশল সবুজে সাজাই চর বেউথা গ্রাম এবং এলাকার কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় বিশিষ্ট ব্যাবসায়ী মো. আব্দুল বাতেন এর সভাপতিত্বে অধ্যাক আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সবুজ সংহতির সভাপতি কৃষিবিদ মো. আব্দুল খালেক।
আলোচনা করেন,মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবু মো. নাহিদ, অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, কবি কায়ুম শাহজী,কবি আনিসুর রহমান খান আলিনুর
বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, কৃষক গবেষক শহিদুল ইসলাম, শিক্ষক নেতা আব্দুল ওয়াদুদ রাজা,
বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা মূলত উপরোক্ত স্লোগানগুলো বাস্তবায়নে সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম ::
নাহিদ খালেক স্বাস্থ্যসেবা কেন্দ্রে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
-
মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ - আপডেট সময় ০৩:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- ৬৮২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























