ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

জয়পুরহাট কালাইয়ে পুকুরে যুবকের মৃত্যু

জয়পুরহাটের কালাই উপজেলার পূর্বপাড়া গ্রামের দামপাড়া নামক একটি সরকারি পুকুরে মাছ মারতে নেমে মনোয়ার হোসেন (৩২) নামে এক যুবকের মৃ ত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সন্ধ্যায় ওই যুবকের মৃত দেহ উদ্ধার করে রাতেই মৃতের স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। ‍মৃত মনোয়ার একই গ্রামের মৃ ত আফতাব আলীর ছেলে বলে জানা গেছে।

মনোয়ারের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, শুক্রবার সকাল দশটার দিকে ওই গ্রামের একটি সরকারি (খাস) পুকুরে কয়েকজন ব্যক্তির সাথে মনোয়ার হোসেন মাছ ধরতে নামেন। মাছ ধরা শেষ হলে অন্যান্যরা পুকুর থেকে উঠে গেলেও মনোয়ার পুকুরেই ছিলেন।

সন্ধ্যা ৬ টার দিকে মনোয়ারের মরদেহ পুকুরের এক কোনে ভাসতে দেখে স্থানীয়রা পরে তার স্বজনরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে স্থানীয়দের সহায়তার তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না পাওয়ায় এবং স্বজন ও স্থানীয়দের প্রবল আপত্তির মুখে ময়না তদন্ত ছাড়াই পুলিশ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।এ কারনে রাতেই পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃ ত্যু মামলা (ইউডি মামলা) করা হয়েছে বলেও জানান ওসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

জয়পুরহাট কালাইয়ে পুকুরে যুবকের মৃত্যু

আপডেট সময় ১২:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫