ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাসন আলী গংয়ের জমিতে জবরদখলের পাঁয়তারা শেখ হাসিনার সময় চলে গেছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ: আমিনুল হক ​ব্রাহ্মণপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বাসেড’ আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা স্বর্ণ আত্মসাতের অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, থানায় কৃষ্ণ ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ

কালিয়াকৈর অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার মালামাল লুট

গাজীপুরের কালিয়াকৈরে অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে ডিসক্রিট ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার মালামাল লুট করার অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের সদস্য দল কারখানাটি পরিদর্শনে করে।
গতকাল শুক্রবার (১১ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার কালামপুর এলাকায় ওই কারখানায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার কালামপুর এলাকায় ডিসক্রিট ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানাটি মালিকানা দ্বন্দ্বে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে।
শুক্রারবার দেড়টার দিকে ২০ থেকে ২৫ জনের ডাকাত দলের সদস্যরা নিরাপত্তা কর্মীদের পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে হাত, পা মুখ বেঁধে কারখানার গ্রিল কেটে ভিতরে ঢুকে বারোটি সেলাই মেশিন, দুটি ল্যাপটপ, সিসি ক্যামেরার মনিটর, বিদেশি বায়ারদের সাথে চুক্তিপত্র ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, কাগজপত্র, বৈদ্যুতিক তার সহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।

এ সময় নিরাপত্তা কর্মীদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।
ততক্ষণে ডাকাত দল সদস্যরা মালামাল নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। সংবাদ পেয়ে শুক্রবার সকালে কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার রিয়াদ মাহামুদ, তদন্ত ওসি জাফর আলী ও অপারেশন ওসি যোবায়ের এদের নেতৃত্বে এক দল পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কারখানার কর্তৃপক্ষ মোহাম্মদ ইউসুফ খান জানান, আমাদের কারখানার নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত, পা বেঁধে ডাকাত দল সদস্যরা প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ গ্রহণের প্রমাণ মিললেও অধরা কানুনগো আবুল বশার

কালিয়াকৈর অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার মালামাল লুট

আপডেট সময় ১২:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫