সংবাদ শিরোনাম ::
বিআইডব্লিউটিসিতে আশিকুজ্জামানের নিয়োগ-টেন্ডার বাণিজ্য ও অবৈধ সম্পদ সখিপুরে ধর্ষণ মামলা ঘিরে বিতর্ক: স্বামী কারাগারে, তদন্তে নানা প্রশ্ন উত্তর বাড্ডায় মাসুমের মাদক ব্যবসা এলাকাজুড়ে ক্ষোভ হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক সাবেক কাস্টমস কমিশনার নুরুজ্জামান! নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ এক যুবক গ্রেফতার  রিকশা চালক নকির চরম অসহায়  রাজস্ব বাজেটে পিছিয়ে বেরোবি, বরাদ্দ ৮২ কোটি ৮১ লাখ টাকা ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান মাদক অধিদপ্তরের কর্মকর্তা মিজানের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ

রাজধানীতে হাতের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় নিজামসহ ০৪ জনকে গ্রেফতার

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

গত ০৩/০৯/২০২২ খ্রিঃ তারিখ রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন গোপীবাগ এলাকায় কতিপয় দুর্বৃত্তরা পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোঃ আলমগীর হোসেন (৪৩) নামক এক ব্যক্তিকে রক্তাক্ত জখম করে এবং তার বাম হাতের কব্জি কেটে ফেলে। উক্ত ঘটনার পর ভিকটিমের পরিবার বাদি হয়ে মোঃ নিজাম (৪২) সহ ৯ জন ও অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৬, তারিখ ০৫/০৯/২০২২ খ্রিঃ, ধারা- ৩২৪,৩২৬,৩০৭,৫০৬,১০৯,১১৪ ও ৩৪ দন্ড বিধি। মামলার বিষয়টি জানতে পেরে উক্ত ঘটনার সাথে জড়িত মোঃ নিজাম ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যায়।

ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৫/০৯/২০২২ খ্রিঃ তারিখ রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন সাতমাথা এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত ওমরা আশরাফ ফারুক (৩২)’কে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে এবং উক্ত ঘটনায় দায়েরকৃত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষে র‌্যাব-১০ তাদের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও গ্রেফতার অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সহযোগীতায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গত ০৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখ কক্সবাজার জেলার কক্সবাজার সদর এলাকায় অভিযান পরিচালনা করে রাজধানীর ওয়ারীতে আলোচিত মোঃ আলমগীর হোসেন এর হাতের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামী মোঃ নিজাম (৪২) এবং মামলার সন্ধিগ্ধ আসামী ১। এনামুল হক খোকন (৪০), ২। মোঃ মাসুদ রানা (৩৬) ও ৩। ইমতিয়াজ (৩৬)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআইডব্লিউটিসিতে আশিকুজ্জামানের নিয়োগ-টেন্ডার বাণিজ্য ও অবৈধ সম্পদ

রাজধানীতে হাতের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় নিজামসহ ০৪ জনকে গ্রেফতার

আপডেট সময় ০১:১৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২